সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • নীলফামারীতে প্রায় কোটি টাকা আত্নসাতে ঘটনায় ভিসা প্রতারক গ্রেপ্তার

    নীলফামারীতে প্রায় কোটি টাকা আত্নসাতে ঘটনায় ভিসা প্রতারক গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কানাডায় প্রেরণের নামে ৭ ব্যাক্তির নিকট প্রায় কোটি টাকা হাতিয়ে নেয়ার ভিসা প্রতারক শেখ আরাফাত হোসেন ওরফে লাভলু মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে নীলফামারীর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাকে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার নিতাই কাছারীপাড়া গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। উক্ত প্রতারক ওই গ্রামের আতাউর রহমানের ছেলে।

    শুক্রবার দুপুরে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ভিসা প্রতারক সহ তার চক্রের সদস্যরা অনলাইনের মাধ্যমে মুন্সিগঞ্জের গজারিয়া এলাকার মোহাম্মদ ফরহাদ সরকার (৪২) সহ ৭ জনকে কানাডা প্রেরনে ভিসা প্রতারনা করে। এ জন্য উক্ত প্রতারকরা তাদের নিকট ৮২ লাখ ৩০ হাজার টাকা অনলাইন ব্যাংকিকের মাধ্যমে হাতিয়ে নেয়। প্রতারনার বিষয়টি বুঝতে পেরে তারা মুন্সিগঞ্জ থেকে এসে নীলফামারীর কিশোরীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।

    উক্ত মামলার সূত্র ধরে নীলফামারী পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান এর পরিকল্পনা অনুযায়ী নীলফামারী গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে উক্ত ভিসা প্রতারককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ওই সময় আসামীর নিকট প্রতারনা করার সময় ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে কিশোরীগঞ্জ থানার সাইবার সুরা অধ্যাদেশ ২০২৫, তৎসহ ৪০৬/৪২০ পেনাল কোড ধারায় মামলা রুজু করা হয়েছে বলে উক্ত থানার ওসি আশরাফুল ইসলাম জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন