সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • পঞ্চগড়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির

    পঞ্চগড়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘তোমরা হবে স্বপ্নে রাঙা সূর্যোদয়, লক্ষ আশার শপথ বুকে দীপ্তি ছড়ায় বিশ্বময়’- এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

    বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলকক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রশিবির পঞ্চগড় জেলা শাখা।

    অনুষ্ঠানে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে অর্থসহ কোরআন, ক্রেস্ট, ইসলামি সাহিত্য, সার্টিফিকেট, কলম, চাবির রিং, ব্যাগ এবং ছাত্রশিবিরের পরিচিতি উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

    পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের সভাপতি রাশেদ ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহিব্বুল্লাহ মুহিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী। তিনি শিক্ষার্থীদের হাতে এসব উপহারসামগ্রী তুলে দেন।

    এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইন, নায়েবে আমীর মাওলানা মফিজ উদ্দীন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক তোফায়েল প্রধান, সাবেক শিবির নেতা ব্যারিষ্টার মাহমুদ আল মামুন হিমু প্রমূখ।

    প্রধান অতিথির বক্তব্যে মু'তাসিম বিল্লাহ শাহেদী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক কথা এবং কৃতিত্বের ধারাবাহিকতা অব্যাহত রাখার পরামর্শ দেন।

    ব্যারিষ্টার মাহমুদ আল মামুন হিমু তার বক্তব্যে বলেন, মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেকে গড়ে তুলতে হবে। স্বপ্ন দেখতে হবে বড়, আর সেই স্বপ্ন বাস্তবায়নে চালিয়ে যেতে হবে সর্বোচ্চ চেষ্টা। জ্ঞান-বিজ্ঞানের চর্চা, সময়ের সঠিক ব্যবহার এবং ধর্মীয় মূল্যবোধ লালনের মাধ্যমে একজন শিক্ষার্থী সমাজ ও রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দক্ষতা অর্জনের বিকল্প নেই।

    জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ২৪ গণবিপ্লবের মূল স্লোগান ‘We Want Justice’-এর আলোকে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে মেধাবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন