বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • পঞ্চগড়ে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু 

    পঞ্চগড়ে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে পঞ্চগড় জেলা স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসনের আয়োজিত এই টুর্নামেন্ট বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী। 

    এ সময় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা জামাতের আমির ইকবাল হোসেন সহ জেলা প্রশাসনের কর্মকর্তা, পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তা সহ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

    পরে টুর্নামেন্টে অংশ নেয়া দুইটি দলের খেলোয়ারদের সাথে কর্মদন করেন অতিথিরা। পরে তাদের সাথে ফটোসেশন অংশ নেন তারা। 

    এর আগে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। 

    উদ্বোধনী খেলায় দেবীগঞ্জ পৌরসভা দলকে ৫-২ গোলে পরাজিত করে সদর উপজেলা দল।

    টুর্নামেন্টে পাঁচটি উপজেলা দল ও তিনটি পৌরসভা দল সহ আটটি দল অংশ চারটি গ্রুপে অংশ নিচ্ছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন