সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি কুড়িগ্রামে এনসিপি'র গণমিছিল

    জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি কুড়িগ্রামে এনসিপি'র গণমিছিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভ থেকে একটি গণমিছিল বের করেন এনসিপি কুড়িগ্রাম জেলার শাখা নেতাকর্মীরা।

    মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ মোড়স্থ দোয়েল চত্বরে সমাবেশে মিলিত হয়। 

    এসময় জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মুকুল মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী মাসুম মিয়া, মোজাম্মেল হক বাবু, মাহমুদুল হাসান জুয়েল, জাতীয় যুবশক্তির আহ্বায়ক এম রশীদ আলী, সদস্য সচিব তারিকুজ্জামসন তমাল, জাতীয় শ্রমিক শক্তির জেলা আহ্বায়ক মমিনুর রহমান প্রমুখ। 

    সংগঠনের প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া বলেন, ফ্যাসিবাদ তাড়ানোর এক বছর পেরিয়ে গেলেও এখনো ফ্যাসিবাদী গোষ্ঠী বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। তারা তৎ পেতে আছে সুযোগের। তাই প্রশাসনকে শক্ত হাতে এদের দমন করতে হবে। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, এই সরকার শহীদের রক্তের উপর দাড়িয়ে আছে, তাই সরকারকে বলবো শহীদের রক্তের সাথে কখনো বেইমানী করবেননা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কার ছাড়া কোন নির্বাচন দেবেন না।

    কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী মাওলানা দিনার মিনহাজ, সদস্য আসাদুজ্জামান, লিটু সরকার, আইয়ুব আলী, আব্দুর রাজ্জাক, রাজু আহমেদ প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন