সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • নীলফামারীর ডোমারে আওয়ামীলীগের ৩ নেতাকর্মীকে গ্রেফতার

    নীলফামারীর ডোমারে আওয়ামীলীগের ৩ নেতাকর্মীকে গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর ডোমারে আওয়ামীলীগের তিনজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

    সোমবার (৪ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সকালে  তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

    পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভগ্নিপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বাবা অধ্যাপক রফিকুল ইসলাম চৌধুরীর নির্বাচনী গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলার তারা আসামি।

    গ্রেফতারকৃতরা হলেন- চান্দখানা মাস্টারপাড়া এলাকার মৃত আব্দুল মজিদ বসুনিয়ার ছেলে কেতকীবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম(৬৭), জোড়াবাড়ী সেক্রেটারীপাড়া এলাকার মৃত জতিন্দ্রনাথ রায়ের ছেলে ইউপি সদস্য ও ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রমেশ চন্দ্র রায়(৫৫), সোনারায় ইউনিয়নের জামিরবাড়ি শ্যামের ডাঙ্গা এলাকার বিমল চন্দ্র এর ছেলে ও স্বেচ্ছাসেবকলীগের ৬নং ওয়ার্ড সেক্রেটারী বিকাশ চন্দ্র(৩২)।

    ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, ২০১৮ সালের ‘জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এমপি প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম চৌধুরীর নির্বাচনী গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন