রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • প্রবাসীর স্ত্রীর ছাদ থেকে লাফ

    প্রবাসীর স্ত্রীর ছাদ থেকে লাফ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়নের পূজা খোলা এলাকায় এক প্রবাসীর ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত ৩টার দিকে ৪–৫ জনের একটি দল ঘরের গ্রিল কেটে ভেতরে ঢুকে। তারা ঘরের সদস্যদের শারীরিকভাবে নির্যাতন করে। ডাকাতদল নগদ ৫০ হাজার টাকা, প্রায় ৭ ভরি স্বর্ণালঙ্কার এবং সিসি ক্যামেরার রেকর্ডিং হার্ডডিস্ক লুট করে নেয়।

    পরিবারের সদস্যরা জানায়, ঘুমিয়ে থাকার সময় ডাকাত দল ঘরে ঢুকে মারধর শুরু করে। প্রবাসীর স্ত্রী শুক্লা রানীকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে জীবন বাঁচাতে তিনি ছাদ থেকে নিচে লাফ দেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ডাকাতরা লুটপাট চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শুক্লা রানীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

    ভুক্তভোগী শুক্লা রানী জানান, মুখ বেঁধে ৫/৬ জনের ডাকাতদল ঘরে ঢুকে তাকে মারধর করে এবং টাকা, স্বর্ণালঙ্কার ও সিসি ক্যামেরার রেকর্ডিং হার্ডডিস্ক নিয়ে যায়। 

    সম্ভ্রমহানির ভয়ও দেখায় ডাকাতরা।

    দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলীম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন