রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • বাকেরগঞ্জে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার

    বাকেরগঞ্জে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জে বিএনপির দায়ের করা মামলায় আওয়ামী লীগের তিন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

    রোববার (৩ আগস্ট) সকাল ১০টায় তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

    গ্রেফতারকৃতরা হলেন— পৌর আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জমাদ্দার, কলসকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোকলেছুর রহমান হাওলাদার এবং নিয়ামতি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মানিক। 

    পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মামলা রয়েছে। এছাড়া, মোকলেছুর রহমানের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী ও ধানমন্ডি থানায় দুটি হত্যা মামলাও রয়েছে।

    মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ২৭ আগস্ট গারুড়িয়া ইউনিয়নে বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভায় হামলার ঘটনা ঘটে। মামলার অভিযোগে বলা হয়, আওয়ামী লীগের ১৫০-২০০ জন নেতাকর্মী আগ্নেয়াস্ত্র, ধারালো দা, রামদা ও লাঠিসোটা নিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। 

    এ ঘটনায় গত বছরের ৭ নভেম্বর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য হাসান সিকদার বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এই মামলায় মশিউর রহমান জমাদ্দার ও মোকলেছুর রহমান হাওলাদারকে গ্রেফতার দেখানো হয়েছে।

    এছাড়া, চলতি বছরের ১৪ জুন নিয়ামতি ইউনিয়নের খাস মহেশপুর গ্রামের ব্যবসায়ী নজরুল ইসলাম বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন। এই মামলায় নিয়ামতি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মানিককে গ্রেফতার করা হয়েছে।

    বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন