বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

    ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ হেলাল উদ্দিন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।

    বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ঘাগড়া এলাকায় পঞ্চগড় সেনা কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

    এ সময় মাদক বিক্রির দুই লাখ ১৮ হাজার ২৬০ টাকা জব্দ করে সেনাবাহিনী। পরে ওই মাদক ব্যবসায়ীকে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। 

    মাদক ব্যবসায়ী হেলাল উদ্দিনের বাড়ি বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ঘাগড়া এলাকায়। তিনি ওই এলাকার মৃত হাসান আলীর ছেলে৷ তিনি সাইকেল মেকানিকের কাজ করতেন। 

    সেনাবাহিনী জানায়, হেলাল নামে একজন ব্যক্তি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি ভারতের মাদক ব্যবসায়ীদের মাধ্যমে মাদক নিয়ে আসতেন। পঞ্চগড়ের প্রধান মাদকের ডিলারদের মধ্যে তিনি একজন। ২ আগস্ট তিনি বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে নিয়ে আসার কথা ছিল। 

    পরবর্তীতে, পঞ্চগড় আর্মি ক্যাম্পের নিয়মিত টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী হেলালকে হাতেনাতে আটক করা হয়। এসময় ওই মাদক ব্যবসায়ীর বাসার একটি ট্রাঙ্কের ভেতর থেকে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুই লাখ ১৮ হাজার ২৬০ টাকা জব্দ করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা। 

    অভিযানে বোদা থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

    পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক বলেন, আমাদের কাছে তথ্য ছিল বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ এলাকার এই সাইকেল মেকানিক দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। তিনি ট্যাপেন্টাডল  ট্যাবলেটের একজন প্রধান ডিলার। অভিযান পরিচালনা করে তাকে ধরা হয়েছে। এ ব্যাপারে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে। 

    বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, সেনাবাহিনীর অভিযানে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুপুরের দিকে তাকে আদালতে তোলা হবে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন