বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • দেয়ালে জয় বাংলা লেখা: অর্ধ মাসেও প্রতিবেদন জমা পড়েনি 

    দেয়ালে জয় বাংলা লেখা: অর্ধ মাসেও প্রতিবেদন জমা পড়েনি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই শহিদ দিবসের দিনে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ‘জয় বাংলা’ লেখার ঘটনায় ১৮ জুলাই ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    কিন্তু তদন্ত কমিটি গঠনের অর্ধ মাসেও তদন্ত প্রতিবেদন জমা পড়েনি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

    বাংলা বিভাগের শিক্ষার্থী মোকছেদুল মমিন বলেন, অর্ধ মাসেও প্রতিবেদন জমা না পড়ায় আমরা অন্তত হতাশ হয়েছি। এখানে প্রশাসন অবহেলা আছে কিনা সেটাও ভাববার বিষয়। আমরা চাই এমন সংবেদনশীল বিষয়ে প্রশাসনের কার্যকারী পদক্ষেপ নিবে। 

    গণিত বিভাগের শিক্ষার্থী মুসতানসির মুয়াজ বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আমি ১৬ জুলাইয়ের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের জয় বাংলা স্লোগান লেখার মতো ঘটনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে কলুষিত করেছে এবং নিরাপত্তা ব্যবস্থার গুরুতর ফাঁকফোকর প্রকাশ করেছে।

    ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করলেও, দুঃখজনকভাবে দীর্ঘ ১৫ দিন অতিবাহিত হওয়ার পরও এখনো তদন্তের কোনো ফলাফল সামনে আসেনি। এমন একটি স্পষ্ট ও প্রমাণযোগ্য ঘটনার তদন্তে এই দীর্ঘসূত্রিতা তদন্ত কমিটির দায়িত্বহীনতা ও অদক্ষতা প্রমাণ করে।এটি শিক্ষার্থীদের নিরাপত্তা ও আস্থার প্রতি চরম অবহেলার প্রতিচ্ছবিও। ৭৫ একরের ছোট বিশ্ববিদ্যালয়ে একটা সামান্য তদন্ত করতে যখন এতদিন সময় লাগে তখন মনে হয় যেন তদন্ত কমিটিকে নিয়েই আরেকটা তদন্ত করা দরকার !

    বেরোবি ছাত্রদল আহ্বায়ক আমিন আল আমিন বলেন, বেরোবিতে কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও সেদিন (১৬ জুলাই) ক্যাম্পাসের ভিতরে 'জয় বাংলা' লেখা হয়৷ এব্যাপারে প্রশাসন তদন্ত কমিটি গঠন করলেও এখনো আমরা দৃশ্যমান কিছুই দেখিনি। ক্যাম্পাসে আমরা দেখি শুধু তো আমরা কমিটি গঠন হয় কিন্তু আলোর মুখ দেখি না। 

    এ ব্যাপারে তদন্ত কমিটির আহবায়ক ড.ইলিয়াছ প্রামানিক বলেন, তদন্ত প্রতিবেদনের কাজ চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন