সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • কুড়িগ্রামে শিক্ষক ফোরামের মানববন্ধন

    কুড়িগ্রামে শিক্ষক ফোরামের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় শিক্ষক ফোরাম, কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ২ আগষ্ট শনিবার (সকাল ১১ টায়) কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, উপজেলা ও জেলায় অন্তত একটি করে মাদ্রাসাকে জাতীয়করণ, ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ও উপবৃত্তি চালু করা, কওমী সনদের স্বীকৃতি দান ও সনদ অনুযায়ী কর্মের ব্যবস্থা করা, অবসর কল্যাণের টাকা হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ছয় মাসের মধ্যে প্রদান করা ইত্যাদি বিষয়ে সরকারের দৃষ্টি আলোকপাত করে জোরালো দাবি জানানো হয়। 

    মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শিক্ষক ফোরামের সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ নূর বখ্ত, সেক্রেটারি মাওলানা আবু তালেব, উপাধ্যক্ষ মাওলানা আলিনুর রহমান, মুহতামিম আবু বক্কর সিদ্দিক, মাওলানা আব্দুল সালাম, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আব্দুর রহিম প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন