রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • পটুয়াখালীতে ডেভিল হান্টে আ'লীগ নেতা গ্রেফতার    

    পটুয়াখালীতে ডেভিল হান্টে আ'লীগ নেতা গ্রেফতার    
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে অপারেশন ডেভিল হান্টে এক আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে দশমিনা থানা পুলিশ। শুক্রবার দিবগত রাতে দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। 

    গ্রেফতারকৃত- কাজী হুমায়ুন কবির (মন্টু) গছানী গ্রামের কাজী বাড়ির শাহ আলম কাজীর বড় ছেলে। তিনি উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন আ'লীগের দপ্তর সম্পাদকের দায়িত্বে রয়েছে। 

    থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ মার্চ বিকেলে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে  ইউনিয়ন বিএনপির কাউন্সিল চলাকালীন অবস্থায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভংচুর, সন্ত্রাসী হামলায় বিএনপির অনেক নেতাকর্মীরা  আহত হয়। 

    এরপর ওই ঘটনায় উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড  বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে গত চলতি বছরের ফেব্রুয়ারী মাসের ১৩ তারিখ দশমিনা থানায় পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য এসএম শাহজাদা সাজু সহ আ'লীগের অর্ধশতাধিক নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় দশমিনা থানা পুলিশ অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচলন করে মামালার এজাহারের সন্দিগ্ধ আসামি কাজী হুমায়ুন কবির মন্টুকে তার বসতঘর থেকে গ্রেফতার করা হয়েছে।

    এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, ডেভিল হান্টে পরিচালনায় হুমায়ুন কবির মন্টু কাজীকে তার বসতঘর থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলোমান আছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন