বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • নতুনভাবে পঞ্চগড়-২ আসনে অন্তর্ভুক্ত হওয়ায় বোদা পৌর এলাকায় আনন্দ মিছিল

    নতুনভাবে পঞ্চগড়-২ আসনে অন্তর্ভুক্ত হওয়ায় বোদা পৌর এলাকায় আনন্দ মিছিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড় জেলার বোদা পৌর এলাকার ৮ ও ৯ নং ওয়ার্ড (সাতখামার ও কুড়ুলিয়া দুইটি গ্রাম) পঞ্চগড়-১ আসন থেকে এবারে প্রথম পঞ্চগড়-২ সংসদীয় আসনে অর্ন্তভুক্ত হওয়ায় এলাকাবাসীদের উদ্যোগে বৃহস্পতিবার  রাতে বোদা  পৌর এলাকায় আনন্দ মিছিল করেছে ওই এলাকার বাসিন্দারা। 

    সাতখামার চৌরাস্তা মোড় মসজিদ এলাকা থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক পদক্ষিণ করে একই এলাকা গিয়ে এক পথসভার মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠিত পথসভায় ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পঞ্চগড় জেলার কৃষকদলের সদস্য সচিব শাহজাহান সিরাজ, সাংবাদিক মাজেদুল ইসলাম আকাশ, ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বি.এন.পি নেতা আল মামুন ও শাহদত আলম বক্তব্য রাখেন। আনন্দ র‌্যালিতে সাতখামার ও কুড়ুলিয়া এলাকার  নারী-পুরুষ স্বতঃস্ফুর্ত ভাবে আনন্দ মিছিলে অংশগ্রহণ করে।

     বক্তারা এই দুইটি ওয়ার্ড পঞ্চগড়-২ সংসদীয় আসনে অর্ন্তভুক্ত করায় সরকারকে ধন্যবাদ জানান। তারা এই সভা থেকে  এলাকার জনগণের দূর্ভোগ লাঘবে ওই দুইটি ওয়ার্ড প্রশাসনিকভাবে বোদা থানার অর্ন্তভুক্ত করার দাবি জানান। উল্লেখ্য গত বুধবার ওই দুইটি ওয়ার্ড পঞ্চগড়-২ সংসদীয় আসনে অর্ন্তভুক্ত করে প্রাথমিক  নোটিশ  প্রকাশ করে নির্বাচন কমিশন। বোদা পৌরসভা গঠনের সময় আটোয়ারী উপজেলার সাতখামার ও কুড়ুলিয়া মৌজা দুইটি বোদা পৌরসভায় অর্ন্তভুক্ত করা হয় কিন্তু দীর্ঘদিন ওই এলাকা দুইটি পঞ্চগড়-১ সংসদীয় আসনে ভোট প্রদান করে আসছিল এবং এলাকা দুইটি এখনো প্রশাসনিকভাবে আটোয়ারী থানার অর্ন্তভুক্ত রয়েছে। 

    প্রশাসনিক ভাবে এলাকা দুটি বোদা থানার অর্ন্তভুক্ত না হওয়ায় এলাকার মানুষদের দূর্ভোগ পোহাতে হচ্ছে। ওই এলাকার মানুষদের বোদা সদরের কাছ থেকে অনেকদুর আটোয়ারীতে গিয়ে প্রশাসনিক সেবা গ্রহণ করতে হচ্ছে। এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি এলাকা দুটি প্রশাসনিক ভাবে বোদা থানার অর্ন্তভুক্ত করার। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন