বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • ফুলবাড়ীতে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মানবন্ধন

    ফুলবাড়ীতে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মানবন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ এই স্লোগানকে সামনে রেখে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিতের দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

    বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের আয়োজনে পৌর শহরের নিমতলা মোড়ে সড়কের পাশে ব্যানার ফেষ্টন হাতে দাড়িয়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।

    এতে উপজেলার ৩৯টি কিন্ডারগার্টেন স্কুলের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক,অভিভাবক ও পরিচালক অংশ নেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ইসাহাক আলীর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

    স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত প্রায় ৫০ হাজার কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যারা বছরের পর বছর নিরলসভাবে প্রাথমিক শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। অথচ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৭ জুলাই জারিকৃত পরিপত্র অনুযায়ী এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, যা চরম বৈষম্য ও অসংবেদনশীল সিদ্ধান্ত।

    ফুলবাড়ী কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে এবং সহসভাপতি রফিকুল ইসলাম হেলাল এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা আলতাফ হোসেন,সাইফুল ইসলাম, এসএম আব্দুল্লাহ আখতারুজ্জামান, সহসভাপতি গনেষ চন্দ্র সাহা,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুলফিকার আলী, শিক্ষক বাঁধন কুমার দাসসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা।

    বক্তারা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে জুলাই আন্দোলনে শতশত মানুষ রক্ত দিয়েছেন। অথচ আজও শিক্ষাক্ষেত্রে বৈষম্য বিরাজ করছে। কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত রাখা ন্যায়সংগত নয়। তারাও এদেশের নাগরীক, তবে তাদের জন্য আলাদা নিয়ম কেন?

    মেধার ভিত্তিতে বৃত্তি পরিক্ষায় সকল শিক্ষার্থীর সমান অংশগ্রহণ নিশ্চিত করার জন্য প্রধান উপদেষ্টার কাছে জোর দাবী জানিয়েছেন অন্দোলনকারীরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন