রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
  • কলাপাড়ায় অভিজ্ঞতা বিনিময় সভা

    কলাপাড়ায় অভিজ্ঞতা বিনিময় সভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রতিবন্ধী ব্যক্তি সমাজের বোঝা নয়- এই প্রতিপাদ্য সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়নে স্থানীয় ও জাতীয় পর্যায়ের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

    বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের পায়রা হল রুমে এ অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

    এতে কলাপাড়া ও গলাচিপা উপজেলার ১০টি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার অর্ধশতাধিক প্রতিবন্ধী নারী-পুরুষ অংশগ্রহন করেন। বাংলাদেশ সোসাইটি ফর দ্যা চেঞ্জ এন্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান) উদ্যোগে এডিডি ইন্টান্যাশনালের র্সাবিক সহযোগীতায় গোলাপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা এর আয়োজন করে।

    গোলাপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন বি-স্ক্যানের পরিচালক ইফতেখার মাহমুদ।

    উপস্থিত ছিলেন বি-স্ক্যানের সহ-সমন্বায়ক মাহাফুজুর রহমান, ফাইন্যন্স পরিচালক সামাদ আলী। বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার তাসলিমা আক্তার, সমাজসেবা অফিসার খায়রুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার স্বপন কুমার, আলোর দিশারী সংস্থার শাহাদাৎ হোসেন, সোহার্দ্য সংস্থার আবুল কালাম।

    সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তির ব্যবহৃত সামগ্রীর উপর সরকার কর আরোপ করেছে। যা প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজনীয় ব্যবহৃত সামগ্রী ক্রয় ব্যায় বাড়িয়ে দিয়েছে। 

    তারা এই কর প্রত্যাহার সহ প্রতিবন্ধী বান্ধব টয়লেট, শিক্ষা প্রতিষ্ঠানে বাক, শ্রবন, দৃস্টি প্রতিবন্ধীদের জন্য শিক্ষক নিয়োগ ও প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির দাবী জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন