রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • লালমনিরহাটে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, উল্টে গেছে বগি

    লালমনিরহাটে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, উল্টে গেছে বগি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাট বিভাগীয় রেলস্টেশনের উত্তর পাশে বিডিআর গেট এলাকায় সোমবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে লালমনি এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আহতদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে পাঠানো হয়েছে।

    স্থানীয় সূত্র জানায়, বুড়িমারী স্থলবন্দর থেকে একটি লোকাল ট্রেন লালমনিরহাট স্টেশনে প্রবেশ করছিল। একই সময়ে ঢাকা অভিমুখী লালমনি এক্সপ্রেস ট্রেনটি পরিষ্কারের জন্য ওয়াসফিটের দিকে যাচ্ছিল। এ সময় সিগন্যাল বিভ্রাটের কারণে মুখোমুখি সংঘর্ষ হয়।

    দুর্ঘটনায় লালমনি এক্সপ্রেসের ইঞ্জিনের বড় ধরনের ক্ষতি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

    এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন