রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • জুলাই সনদ হওয়ার পর নির্বাচন বিষয়ে আলোচনা: নাহিদ

    জুলাই সনদ হওয়ার পর নির্বাচন বিষয়ে আলোচনা: নাহিদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ চূড়ান্ত হওয়ার পরই নির্বাচন নিয়ে আলোচনার সময় আসবে। তবে তার আগে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ গড়ে তোলা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।

    সোমবার (২৮ জুলাই) সকালে জামালপুর সার্কিট হাউসে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

    নাহিদ ইসলাম বলেন, পিআর পদ্ধতি নিয়ে ঐকমত্যে না আসলে, জুলাই সনদের স্বাক্ষর হবে কি না, তা আমাদের সন্দেহ আছে।

    তিনি আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে উচ্চকক্ষ। আমরা বলেছিলাম, উচ্চকক্ষটি ভোটার অনুপাতে হতে হবে, পিআর অনুসারে হতে হবে। এই উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহির জন্য গুরুত্বপূর্ণ। সেই বিষয়ে এখনও ঐকমত্য আসেনি। 

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই আহ্বায়ক বলেন, এ বিষয়ে ঐকমত্যে আসার পরই আমরা জুলাই সনদের বিষয়টি বিবেচনা করব। তবে আমরা চাই, ৫ আগস্টের মধ্যেই জুলাই সনদটি সর্বদলীয় ঐকমত্যের ভিত্তিতে তৈরি হয়ে যাক।

    জামালপুরে আজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। শহরের তমালতলা থেকে শুরু হয়ে ফৌজদারী এলাকায় গিয়ে পদযাত্রাটি শেষ হবে। জামালপুরের কর্মসূচি শেষে এনসিপি নেতারা ময়মনসিংহে যাবেন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন