রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
  • গৌরীপুরে ২০ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান

    গৌরীপুরে ২০ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিমের আওতায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২০ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে সম্মননা ক্রেস্ট ও সনদপত্র ও পুরস্কৃত প্রদান করা হয়।

    ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে রবিবার (২৭জুলাই) উপজেলা পরিষদের সভাকক্ষে ২০২২/২০২৩ সালের ২০জন শ্রেষ্ঠ  শিক্ষার্থীর মাঝে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় ।

    পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মোহসিনা খাতুন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ আফিয়া আমিন পাপ্পা।

    উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা হাজিজুর রহমান, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল-আমিন, কিল্লা বোকাইনগর কামিল মাদরাসার অধ্যক্ষ সায়ীদুল হক, গৌরীপুর সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক বিপুৃল সোহাগ, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক,  মো. রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাজাজান, শিক্ষার্থী এমএন মজিদ আলমগীর, সুরাইয়া ইসলাম শান্তা, নাদিয়া আক্তার প্রমুখ।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন