শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গৃহবধূ নিহত

    নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গৃহবধূ নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোমেনা খাতুন (৫০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।

    এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

    সোমবার (২১ জুলাই) সকালে উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।

    নিহত মোমেনা খাতুন সায়দাবাদ এলাকার আক্তার মিয়ার স্ত্রী। নিহতের পরিবারের দাবি, গুলিতে তার মৃত্যু হয়েছে।

    স্থানীয়দের বরাতে জানা যায়, সায়দাবাদ ও বালুরচর এলাকার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সোমবার ভোরে বালুরচর এলাকার কিছু লোকজন সায়দাবাদ গ্রামে গিয়ে অতর্কিত হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে মোমেনা খাতুন নিহত হন।

    ঘটনার পর থেকে থেমে থেমে সংঘর্ষ এবং বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

    অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন