শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগের তিন নেতাকর্মী গ্রেফতার 

    ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগের তিন নেতাকর্মী গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

    গতকাল শনিবার (১৯ জুলাই) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন, মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান শিশু, উপজেলা যুবলীগের সদস্য কলেজপাড়ার বাসিন্দা মো. দেলোয়ার হোসেন ও ইউনিয়ন যুবলীগের সদস্য বনগজ গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম শফিক। 

    আজ রবিবার (২০ জুলাই) আদালতে পাঠানো হয়।

    আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

    তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় বিষ্ফোরক দ্রব্য আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

    এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুর রউফকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ। 

    গতকাল শনিবার রাতে শাহপুর গ্রামের নিজবাড়ি থেকে করা হয়। 

    গ্রেপ্তার হওয়া আব্দুর রউফ পৌরসভার শাহপুর গ্রামের মৃত আলফাজ আলীর ছেলে।

    কসবা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের বলেন, ‘চলতি বছরের এপ্রিল মাসে কসবা থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলার ১৩ নম্বর এজাহারভুক্ত আসামি ছিলেন আব্দুর রউফ। আজ রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন