শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • আনোয়ারা পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও নগদ টাকা উদ্ধার, আটক ১

    আনোয়ারা পুলিশের অভিযানে  অস্ত্র-গুলি ও নগদ টাকা উদ্ধার, আটক ১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুলসংখ্যক অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধারসহ অস্ত্র ব্যবসায়ী আটক।

    ‎বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ৬ টায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড মুসলিম রেঞ্জারের বাড়ির পুকুর ঘাটের নিচ থেকে অভিযান চালিয়ে তুরস্কের তৈরি ১টি একনলা বন্ধুক, ১টি এলজি, ৮ পিস কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

    ‎আটককৃত ব্যক্তি হলেন— বরুমচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড মুসলিম রেঞ্জারের বাড়ির মৃত হাজী মুসলিম আহমদ চৌধুরীর মোঃ আব্দুল মজিদ (৪২)।

    ‎জানা যায়, দীর্ঘদিন ধরে অস্ত্র সংগ্রহ, সরঞ্জাম এনে অস্ত্র তৈরি করে নিজ বাড়িতে বিক্রি করেন আব্দুল মজিদ। নিজ বাড়ির পুকুর ঘাটে লুকিয়ে রাখা সরঞ্জাম পুলিশ উদ্ধার করলেও অস্ত্র তৈরির কারখানার সন্ধানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

    ‎আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বরুমচড়া ইউনিয়নের এক ব্যক্তি নিজ বাড়িতে অস্ত্র তৈরি করে বিক্রি করে। পরে অভিযান চালিয়ে নিজ বাড়ির পুকুর ঘাটের নিচ থেকে অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধারসহ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়।

    ‎ওসি আরও জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে অস্ত্র সংগ্রহ করে ও নিজে অস্ত্র তৈরি করে বিক্রি করে। তিনি চট্টগ্রামে ব্যবসার আড়ালে এ অস্ত্র ব্যাবসা করে। তার বাড়ির চারপাশে সিসি ক্যামেরা লাগিয়ে মজুদ করা অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম পুকুর ঘাটে রাখার স্থানটি পর্যবেক্ষণ করেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন