রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • পঞ্চগড় জেলা আইনজীবী সমিতিকে ৯-০ গোলে হারিয়েছে জেলা ও দায়রা জজ আদালত দল

    পঞ্চগড় জেলা আইনজীবী সমিতিকে ৯-০ গোলে হারিয়েছে জেলা ও দায়রা জজ আদালত দল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড় জেলা বিচার বিভাগীয় প্রীতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বুধবার বিকেলে জেলা স্টেডিয়ামে পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ ইমদাদুল হক। এসময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

    এসময় সিনিয়র জেলা ও দায়রা জজ ইমদাদুল হক বলেন, খেলাধুলার মাধ্যমে পেশাগত চাপ কমিয়ে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। বিচার বিভাগের প্রতিযোগিতার বাইরে এমন আয়োজন প্রশংসিত হচ্ছে সংশ্লিষ্টদের মধ্যে।

    খেলাধুলা যেমন শরীরচর্চার মাধ্যম, তেমনি একে অপরকে জানার এবং সম্পর্ক উন্নয়নেরও একটি বড় সুযোগ এই বার্তাই পৌঁছে দিচ্ছে বিচার বিভাগের এই ব্যতিক্রমধর্মী আয়োজন।

    উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ, জেলা আইনজীবী সমিতি আহ্বায়ক মাহাবুবুল হোসেন, পঞ্চগড় জেলা পাবলিক প্রসিকিউটর এ্যাড. আদম সুফি, জিপি এ্যাড. এমএ আব্দুল বারী, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামানসহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, বিচারকবৃন্দ, আইনজীবী সহকারী এবং বিচার বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    উদ্বোধনী ম্যাচে জেলা আইনজীবী সমিতি দলকে ৯-০ গোলে হারিয়েছে জেলা ও দায়রা জজ আদালত দল। চারটি টিম অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। দলগুলো হলো, জেলা জজ আদালত, পঞ্চগড়, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, পঞ্চগড় জেলা আইনজীবী সমিতি, পঞ্চগড় জেলা আইনজীবী সহকারী সমিতি, পঞ্চগড়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন