বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

গোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা

গোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে গোপালগঞ্জে এবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (১৬ জুলাই) সকালে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকার ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মসূচি ঠেকাতে ওই সড়কে গাছ কেটে অবরোধ সৃষ্টি করেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউএনও এম রকিবুল হাসান ঘটনাস্থলে গেলে তার গাড়ি বহরে হামলা চালানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও এম রকিবুল হাসান বলেন, “জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জ পৌর পার্কে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই কর্মসূচি বানচালের উদ্দেশ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকরা প্রথমে পুলিশের ওপর হামলা চালায়, পরে আমার গাড়ি বহরেও হামলা ও ভাঙচুর চালায়।”

উল্লেখ্য, এর আগে একই দিন সকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।


এন কে/বিএইচ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন