শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • চকরিয়ায় পুলিশের স্ত্রীর ওপর হামলা ও ধর্ষণের অভিযোগ

    চকরিয়ায় পুলিশের স্ত্রীর ওপর হামলা ও ধর্ষণের অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে এক দুর্বৃত্ত বাসায় ঢুকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর পুলিশের এক কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার সময় ওই পুলিশ সদস্য নিজ কর্মস্থলে ছিলেন।

    পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে মঙ্গলবার সকালে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর স্বামী।

    অভিযোগে বলা হয়, এক অজ্ঞাত যুবক রান্নাঘরের জানালা দিয়ে ঘরে ঢুকে পড়ে। তার হাতে ছিল একটি ধারালো দা ও টর্চলাইট। বাসায় ঢুকে প্রথমে ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং কিছু নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর তাকে রান্নাঘরে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে।

    ঘটনার সময় ঘরে থাকা ওই নারীর দুই শিশুসন্তান আতঙ্কে কান্না শুরু করে। দুর্বৃত্ত চলে যাওয়ার পর পাশের ভাড়াটিয়ারা কান্নার শব্দ শুনে ছুটে আসেন। পরে রাতেই ভুক্তভোগীর স্বামী এসে ঘটনা শুনে থানায় যান এবং সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

    চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণ ও চুরির অভিযোগে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন