বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পার্বত্য অঞ্চলে পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬ জন কপ-৩১ উদ্বোধনের আগে বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে হামজা-ফারহান, অধিনায়কত্বেও পরিবর্তন হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৪ রমজানে বাজার স্থিতিশীল রাখতে ১০ পণ্য আমদানিতে বিশেষ ছাড় ডিগ্রি নয়, বিবেক ও যুক্তিবোধের সমন্বয়েই প্রকৃত শিক্ষা: রিজভী বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বড় চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী শৈশবের ‘কলম ফাইট’ এবার অনলাইনে, বানালেন বাংলাদেশি প্রকৌশলী ওটিটিতে বদলে যাচ্ছে নারীর পর্দার পরিচয়, গল্পের কেন্দ্রে এখন তারাই
  • দৃষ্টিপ্রতিবন্ধী যমজ দুই বোন এসএসসিতে পেলেন জিপিএ-৫, স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়ার

    দৃষ্টিপ্রতিবন্ধী যমজ দুই বোন এসএসসিতে পেলেন জিপিএ-৫, স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়ার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী যমজ দুই বোন মোছাঃ আফিয়া আক্তার ও মোছাঃ ইভা আক্তার জিপিএ-৫ অর্জন করেছে।দুই যমজ বোন একই সাথে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার অংশগ্রহণ করেন।

    শিক্ষার্থী আফিয়া আক্তার ও ইভা আক্তার বলেন, আমার লেখাপড়ার ক্ষেত্রে চোখের সমস্যাটাই ছিল সবচেয়ে বড় বাধা। বোর্ডে লেখা ঠিকমতো দেখতে পেতাম না। স্কুলে যাওয়ার সময় রাস্তা পার হতে ভয় লাগত। অনেক কষ্ট করে পড়ালেখা চালিয়ে গেছি।স্কুলে যাওয়া, রাস্তা পারাপার হওয়াসহ সব কিছুতেই সমস্যায় পড়েছি। অনেক কষ্ট করেছি, তবুও থেমে থাকিনি। আমাদের স্বপ্ন বিসিএস ক্যাডার হবো।

    শিক্ষার্থীদের বাবা প্রকৌশলী গোলাম আক্তার বলেন, আমার দুই মেয়ে অনেক কষ্ট করে আজকের এই জায়গায় এসেছে। ওদের স্কুলে যাওয়া খুব কষ্টকর ছিল। আমি বা ওদের মা হাতে ধরে স্কুলে নিয়ে যেতাম। অফিস থেকে ফিরে ক্লান্ত থাকলেও কোচিং থেকে আনতাম। আমি চাই ওরা বিসিএস দিয়ে ক্যাডার হোক।

    শিক্ষার্থীদের মা মোছাঃ তানিয়া শাবনাজ বলেন, ছোটবেলা থেকেই চোখে সমস্যা ছিল। ওরা নিজেদের জন্য যেভাবে লড়েছে, সেটা অনেক বড় ব্যাপার। আমি ওদের ফলাফলে খুব খুশি। দোয়া করি, যেন সামনে আরও ভালো করে।

    শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ফারজানা ইয়াসমিন বলেন, দুই বোনই জিপিএ-৫ পেয়েছে। ওরা চোখে কম দেখে, কিন্তু পড়াশোনায় চমৎকার। যদি সঠিকভাবে সহায়তা পায়, তাহলে বিসিএসের স্বপ্ন পূরণ হবে আশাকরি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন