বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • চলতি বছরের শেষেই চূড়ান্ত হবে তিস্তা মহাপরিকল্পনা: রিজওয়ানা হাসান

    চলতি বছরের শেষেই চূড়ান্ত হবে তিস্তা মহাপরিকল্পনা: রিজওয়ানা হাসান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, তিস্তা মহাপরিকল্পনা ২০২৫ সালের শেষ নাগাদ চূড়ান্ত হবে। ইতোমধ্যে মাঠ পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে।

    মঙ্গলবার (১৫ জুলাই) সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা মূলত বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগ। এ পরিকল্পনার বাস্তবায়নে দুই দেশের সম্মতি প্রয়োজন। ইতোমধ্যে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। ১৭ জুলাই বিশেষজ্ঞদের সঙ্গে বসে মূল পাঁচটি বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে। এরপর প্রস্তাবনাটি সরকারের অনুমোদনের জন্য পাঠানো হবে এবং চূড়ান্তভাবে ইআরডি'র মাধ্যমে চীনা কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে। বিস্তারিত বিশ্লেষণ শেষে প্রকল্পের বাস্তবায়ন শুরু হবে।

    পরে উপদেষ্টা রিজওয়ানা হাসান সড়কপথে কুড়িগ্রামের উদ্দেশে যাত্রা করেন। এ সময় নীলফামারী জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন