বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • সৈয়দপুরে উপজেলা কার্যালয়ে অগ্নিকাণ্ড

    সৈয়দপুরে উপজেলা কার্যালয়ে অগ্নিকাণ্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৈয়দপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৩ জুলাই) এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের একটি এয়ার কন্ডিশনার (এসি) ইন্টেরিয়র ডিজাইনের লাইট, বৈদ্যুতিক ফ্যানও একটি এলইডি টিভি সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

    জানা গেছে, ঘটনার সময় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়টি তালাবদ্ধ ছিল। পাশের কক্ষে বসে নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে নিয়োজিত ছিলেন উপজেলা চেয়ারম্যানের সিএ (ব্যক্তিগত সহকারী) রানা বাগচী। তিনি জানান, বিকেল সাড়ে ৩টার দিকে তিনি অফিস থেকে বাইরে বের হওয়ার পর পরই হঠাৎ চেয়ারম্যানের কক্ষের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন “আগুন আগুন” বলে চিৎকার শুরু করেন।

    তাৎক্ষণিকভাবে অফিস সহায়ক তহুরুল ইসলাম রনি এবং দায়িত্বরত আনসার ভিডিপি সদস্য মো. মুন্না দ্রুত সাড়া দেন। তারা কার্যালয়ে থাকা অগ্নিনির্বাপণ গ্যাস সিলিন্ডার ও বালু ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

    সৈয়দপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুর রহমান বলেন, “প্রাথমিকভাবে আমরা ধারণা করছি শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।”

    এদিকে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর ই আলম সিদ্দিকী বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে জানানো হয়। তারা দ্রুত উপস্থিত হয়ে আগুন নেভাতে সক্ষম হন। অল্প সময়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন