রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • রেললাইনের ওপর ট্রাক বিকল, ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

    রেললাইনের ওপর ট্রাক বিকল, ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের কালিয়াকৈরের সোনাখালী রেলক্রসিংয়ে একটি মালবাহী ট্রাক পার হওয়ার সময় হঠাৎ বিকল হয়ে পড়ে, ফলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

    সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ধামরাই-মাওনা আঞ্চলিক সড়কের শ্রীফলতলী ইউনিয়নের সোনাখালী রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় স্টেশন মাস্টার জানিয়েছেন, ট্রাকটি দ্রুত সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করতে উদ্ধার কাজ শুরু হয়েছে।

    স্থানীয় লোকজন জানান, মালবাহী ট্রাকটি কালিয়াকৈর থেকে ধামরাইয়ের দিকে যাওয়ার পথে রেলক্রসিং পার হওয়ার সময় হঠাৎ পেছনের চাকা মাটিতে দেবে যায়। এতে ট্রাকটি বিকল হয়ে পড়ে। রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা সিগন্যাল ম্যান বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানান। এরপর ঢাকামুখী সিরাজগঞ্জ কমিউটারসহ উত্তরাঞ্চলমুখী একাধিক ট্রেন আটকে দেওয়া হয়।

    জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, ইতোমধ্যে সেখানে উদ্ধারকাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।  


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন