বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • জলবায়ু অর্থায়নে গতি আনতে চালু হচ্ছে বিডিসিপি ওয়েব পোর্টাল

    জলবায়ু অর্থায়নে গতি আনতে চালু হচ্ছে বিডিসিপি ওয়েব পোর্টাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে জলবায়ু অর্থায়নে কার্যকর সমন্বয়, অগ্রগতি পর্যালোচনা ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে চালু হতে যাচ্ছে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিডিসিপি)-এর ওয়েব পোর্টাল। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) যৌথ উদ্যোগে এই পোর্টাল তৈরি করা হচ্ছে।

    সম্প্রতি রাজধানীর একটি হোটেলে পোর্টাল চালুর প্রস্তুতি চূড়ান্ত করতে আয়োজিত এক উচ্চপর্যায়ের পরামর্শ সভায় বিডিসিপি কাঠামোর সামগ্রিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ সাফিউল্লাহ। উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের প্রোগ্রামিং ডিভিশনের চিফ (অতিরিক্ত সচিব) মুসরাত মে জাবিন, অর্থ বিভাগের যুগ্ম সচিব মনজুর হোসেন এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD) ও পরিবেশ মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা দলের সদস্যরা।

    এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের সিনিয়র ক্লাইমেট চেঞ্জ অফিসার মোসুমি পারভীন সভায় বিডিসিপি কাঠামোর সর্বশেষ অগ্রগতি এবং ওয়েব পোর্টালের বৈশিষ্ট্য ও সম্ভাব্য ব্যবহার নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

    আলোচনায় তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এক. ওয়েব পোর্টালের কাঠামো ও ব্যবহারযোগ্যতা: এ নিয়ে ওয়ার্কিং গ্রুপের মতামত গ্রহণ এবং ব্যবহারকারীর প্রয়োজনের সঙ্গে মিল রেখে ডিজাইন চূড়ান্তকরণ। দুই. পরবর্তী বোর্ড সভার জন্য জলবায়ু প্রকল্প ধারণা প্রণয়ন: অর্থায়ন উপযোগী প্রকল্পের খসড়া প্রস্তাব তৈরির উদ্যোগ নেওয়া। তিন. জাতীয় অগ্রাধিকার অনুযায়ী কর্মপরিকল্পনা নির্ধারণ: বিডিসিপি বাস্তবায়নের কার্যক্রমকে ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও ডেল্টা প্ল্যানের সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে নেওয়া।

    সভায় অংশগ্রহণকারীরা জানান, ওয়েব পোর্টালটি চালু হলে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর জলবায়ু অর্থায়নসংক্রান্ত কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। পাশাপাশি উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় সহজ হবে এবং প্রকল্প বাস্তবায়নে গতি আসবে।

    পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিডিসিপি প্ল্যাটফর্মের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের নেতৃত্ব ও উদ্যোগকে আন্তর্জাতিক পরিসরে আরও শক্তিশালীভাবে উপস্থাপন করা যাবে।

    সভায় অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন, ওয়েব পোর্টালটি জলবায়ু অর্থায়নের তথ্যভিত্তিক বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি আগামী মাসেই পরীক্ষামূলকভাবে চালু করার পরিকল্পনা রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন