রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • ভালুকা বিনোদন পার্ক;

    অবিবাহিত যুগল ও স্কুল ড্রেস পরিহিত শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ

     অবিবাহিত যুগল ও স্কুল ড্রেস পরিহিত শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকারি নির্দেশনার আলোকে ভালুকা উপজেলার সকল বিনোদন পার্কের কার্যক্রমে কঠোর নিয়ম জারি করেছে প্রশাসন। সম্প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে, যেখানে পার্ক ব্যবস্থাপনায় কিছু কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

    নির্দেশনায় বলা হয়েছে, অবিবাহিত কোনো যুগলকে পার্কে প্রবেশ বা অবস্থান করতে দেওয়া যাবে না। স্কুল চলাকালীন সময়ে স্কুল ড্রেস পরিহিত কোনো শিক্ষার্থী পার্কে প্রবেশ করতে পারবে না। পার্কের অভ্যন্তরে কোনো ব্যক্তিকে অশোভন বা অপ্রীতিকর অবস্থায় পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

    প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, উপর্যুক্ত নির্দেশনাগুলো অমান্য বা বাস্তবায়নে ব্যর্থ হলে বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর ধারা অনুযায়ী অর্থদণ্ড, কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।

    এই নির্দেশনা জারির মাধ্যমে ভালুকার পার্কসমূহে শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকে বিরত রাখার লক্ষ্য নিয়েছে উপজেলা প্রশাসন।

    নির্দেশনাটি জারি করেছেন, ভালুকা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেন।

    এ বিষয়ে পার্ক মালিকদের নির্দেশনা অনুসরণে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন