রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • পাস করেনি কেউ এলাকায় আলোচনার ঝড়

    পাস করেনি কেউ এলাকায় আলোচনার ঝড়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দশমিনা উপজেলার পূর্ব আলীপুর মাধ্যমিক বিদ্যালয় চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী কোন শিক্ষার্থী পাস না করায় এলাকা জুড়ে চলছে আলোচনা সমালচনা ওই বিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে। বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত বরিশাল বোর্ডের ফলাফলে এ তথ্য পাওয়া যায়।  

    যানা যায়, দশমিনা উপজেলার পূর্ব আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ে চলতি বছর এসএসসি পরীক্ষায় আটজন শিক্ষার্থী অংশগ্রহন করেন। আর ফলাফলে দেখা যায় ওই বিদ্যালয়ের কোন শিক্ষার্থী পাস করতে পারেনি।

    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক বলেন, গত বছর এ বিদ্যালয় থেকে ২৫জন শিক্ষার্থী এসএসসি পরিক্ষা দিয়ে ২৫জনই পাশ করে। আর এবছর ৮জন শিক্ষার্থী এসএসসি পরিক্ষা দিয়ে কোন একজনও পাশ পারেনি। আমাদের ধারনা শিক্ষকদের পাঠদানে অবহেলা আর গাফেলতি ছাড়া কিছু না। বিষয়টা উপজেলা শিক্ষা অফিসের নজরে আশা উচিত বলেও তারা জানান।

    এবিষয়ে পূর্ব আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামীম হোসেন জীলানী বলেন, চলতি বছর মানবিক থেকে ১০জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেছে। তাদের মধ্যে ফরম পূরন করেছে ৮জ৯জন আর পরিকষায় অংশগ্রহন করে ৮জন। কিন্তু তাদের মধ্যে কেউ রেজাল্ট ভালো না পারার কোন কারন দেখিনা। 

    তিনি আরো বলেন, আমার বিদ্যালয়ে গনিত, ইংরেজি ও বিজ্ঞান বিভাগে কোন শিক্ষক নেই এবং পাঁচজন শিক্ষক দিয়ে দিয়ে চলছে বিদ্যালয়ের পাঠদান কায়ক্রম।

    এবিষয়ে উপজেলা মাধ্যমিক বিদ্যলয়ের একাডেমিক সুপার ভাইজার মু. নেছার উদ্দিনের ব্যক্তিগত ফোনে একাধিকবার ফোন দিলে সে রিসিভ না করায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন