বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • ভালুকায় মহাসড়কের পাশে ময়লার স্তূপ সরাতে প্রশাসনের উদ্যোগ

    ভালুকায় মহাসড়কের পাশে ময়লার স্তূপ সরাতে প্রশাসনের উদ্যোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ সরাতে অভিযান শুরু করেছে ভালুকা উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল থেকে এই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।

    উদ্যোগটির নেতৃত্ব দেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আবদুল্লাহ আল মাহমুদ এবং সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও অভিযানে অংশ নেন।

    মহাসড়ক সংলগ্ন এলাকায় ময়লার স্তূপ দীর্ঘদিন ধরে সৌন্দর্যহানির পাশাপাশি দুর্গন্ধ এবং পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছিল। অভিযান শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। অনেকে সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে উপজেলা প্রশাসনকে অভিনন্দন জানিয়েছেন।

    স্থানীয় ব্যবসায়ী বলেন, ‘ময়লা সরানোর কাজ নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে নিয়মিত পরিচর্যার অভাবে কিছুদিনের মধ্যে আবারও এখানে ময়লা জমে যায়।’

    একই মত প্রকাশ করেন আবাসিক এলাকার এক বাসিন্দা। তিনি বলেন, ‘প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। না হলে এইসব উদ্যোগ বেশিদিন পরিস্কার থাকবে না।

    ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘এই উদ্যোগ একদিনের নয়। আমরা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর নজর রাখছি। তবে সবার সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়।নাগরিকদেরকেই সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হবে।’

    সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন বলেন, ‘ময়লা যেখানে-সেখানে ফেলার অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে। সবার সম্মিলিত চেষ্টায়ই সুন্দর, পরিচ্ছন্ন ভালুকা গড়া সম্ভব।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন