রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • বিএনপি’র প্রবীন রাজনীতিবিদ অমল কৃষ্ণ আর নেই

    বিএনপি’র প্রবীন রাজনীতিবিদ অমল কৃষ্ণ আর নেই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সদস্য,প্রবীন রাজনীতিবিদ ও পূর্ব সুবিদখালী সার্বজনীন শ্রীশ্রী দুর্গা ও রাধাঁ গোবিন্দ মন্দিরের প্রতিষ্ঠাতা সভাপতি এবং দৈনিক যায়যায়দিন পত্রিকার মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি মির্জাগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ অমিতাভ দাস অপু’র পিতা অমল কৃষ্ণ দাস ক্যান্সারে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন (ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু)।

    মঙ্গলবার সোয়া নয়টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎাধীর অবস্থায় পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ৭৫বছর। তিনি স্ত্রী ও দুই পুত্র সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি কিছু দিন যাবত শারিরীক বিভিন্ন রোগে ভুগছিলেন। মঙ্গলবার রাতে উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামের নিজ বাড়ী সংলগ্ন পারিবারিক শ্মশানে তার শেষ অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।

    অমল কৃষ্ণ দাসের মৃত্যুতে উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন নান্নু,সহ-সভপাতি মোঃ আহসান উল্লাহ পিন্টু,উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ মোবারক আলী মুন্সী,মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান জুয়েল,সুবিদখালী সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আঃ জলিল,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কে.এম.আবদুর রাজ্জাকসহ মির্জাগঞ্জের সামাজিক সংগঠন শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন