রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার

    নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পটুয়াখালীর দশমিনা সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ শাখার সাবেক সভাপতি রাব্বানী ইসলাম অমি খানকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

    মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে দশমিনা পূঁজাখোলা পায়রা ফুটকর্নার থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাব্বানী ইসলাম অমি উপজেলা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খান বাড়ির মো. এনায়েতুল্লা আলম বাবুল খানেন ছোট ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দশমিনা সরকারি আব্দুর রশিদ তালুকদার কলেজ শাখার সাবেক সভাপতি ও  উপজেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমানে উপজেলা যুবলীগ কর্মী।

    থানা সূত্রে জানা যায়,২০২২ সালের ৬ মার্চ বিকেলে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে  ইউনিয়নের বিএনপির কাউন্সিল চলোমান অবস্থায় আওয়ামী লীগ,ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা  ভংচুর, সন্ত্রাসী হামলা চালায় এতে অনেক নেতাকর্মী  আহত হয়। এরপর ওই ঘটনাকে কেন্দ্র করে বেতাগী সানকিপুর ইউনিয়ন এর ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে চলতি বছরের ১৩ মার্চ দশমিনা থানায় পটুয়াখালী-৩ আসনের সাবেক এমপি এসএম সাহজাদা সাজুসহ আ'লীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করেন।

    মঙ্গলবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার পুলিশের একটি দল অপারেশন ডেভিল হান্ট পরিচলন  চালিয়ে ওই মামালার এজাহারের ২৪ নম্বর আসামি রাব্বানী ইসলাম অমিকে দশমিনা সদর ইউনিয়নে ২ নং ওয়ার্ড পূঁজাখোলা পায়রা ফুট কর্নার থেকে গ্রেফতার করে।

    দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, রাব্বানী ইসলাম অমিকে গ্রেফতার করে বুধবার আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলোমান রয়েছে।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন