রবিবার, ২৬ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • টানা বর্ষণে ভোলা-লক্ষ্মীপুর সহ ১০ রুটে নৌযান চলাচল বন্ধ

    টানা বর্ষণে ভোলা-লক্ষ্মীপুর সহ ১০ রুটে নৌযান চলাচল বন্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টানা বৃষ্টিপাতে দক্ষিণাঞ্চলের জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। বৈরী আবহাওয়ার কারণে ভোলা জেলার ১০টি রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এর মধ্যে ইলিশা-মজুচৌধুরীর হাট রুটটি টানা চারদিন ধরে বন্ধ রয়েছে।

    মঙ্গলবার (৮ জুলাই) রাতে ভোলা নদীবন্দর কর্মকর্তা রিয়াদ হোসেন জানান, সমুদ্রে তিন নম্বর সতর্কসংকেত এবং নদী বন্দরে এক নম্বর সংকেত থাকলেও ভোলার কয়েকটি রুটে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই এসব রুটে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

    তিনি বলেন, 'ভোলার অভ্যন্তরীণ ১০টি রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এর মধ্যে দৌলতখান-আলেকজান্ডার-মির্জাকালু, বেতুয়া-ঢাকা, হাতিয়া-মনপুরা, চরফ্যাশন-মনপুরা, চরফ্যাশন-হাতিয়া, মনপুরা-ঢাকা ও তজুমদ্দিন-ঢাকা রুট উল্লেখযোগ্য। আবহাওয়া স্বাভাবিক না হলে এসব রুটে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হবে না।'

    তবে ভোলা-ঢাকা রুটে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তিনি।

    ইলিশা-মজুচৌধুরীর হাট রুট বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন ভোলা সদর উপজেলার ভেলুমিয়ার বাসিন্দা কামরুল ইসলাম। তিনি বলেন, 'চারদিন ধরে মেয়ের বাড়ি লক্ষ্মীপুর যেতে পারছি না। জরুরি কাজ থাকলেও আবহাওয়া স্বাভাবিক না হলে যাওয়া সম্ভব না।'

    চরফ্যাশনের ঢালচর ইউনিয়নের বাসিন্দা মুসলিম মিজি বলেন, 'বৈরী আবহাওয়ার কারণে ট্রলার চলাচল বন্ধ। ঢালচরের মানুষ প্রয়োজনেও কোথাও যেতে পারছে না। ডাক্তারের কাছে যাওয়া দরকার হলেও যেতে পারছে না। খুব অসহায় অবস্থায় আছি।'

    আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল বলেন, 'মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দক্ষিণাঞ্চল ও উপকূলীয় এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। আগামী দুই-তিনদিন এভাবে বৃষ্টি চলতে পারে। সমুদ্র বন্দরে তিন নম্বর এবং নদী বন্দরে এক নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।'

    তবে বরিশাল থেকে ঢাকা বা ভোলা রুটে লঞ্চ চলাচলে কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন বরিশাল নদীবন্দর কর্মকর্তা শেখ সেলিম রেজা। তিনি বলেন, 'নদী বন্দরে এক নম্বর সংকেত থাকলেও বরিশালের কোনো রুটে নৌযান চলাচল বন্ধ হয়নি। সব রুটেই চলাচল স্বাভাবিক রয়েছে।'

    এদিকে, টানা বৃষ্টিতে দক্ষিণাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অফিসগামী, শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষেরা দুর্ভোগে পড়েছেন। তবে এই বৃষ্টিতে খুশি চাষীরা। তারা বলছেন, সময়মতো বৃষ্টিপাত মাটিকে উর্বর করবে, ধানের বীজ বপনের জন্য এটি উপযোগী সময়।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন