বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • পঞ্চগড়ে সেনা অভিযানে অনলাইন জুয়ার মূল হোতা গ্রেপ্তার

    পঞ্চগড়ে সেনা অভিযানে অনলাইন জুয়ার মূল হোতা গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ে একটি বাড়িতে অভিযান চালিয়ে আবু সাত্তার (২৫) নামে এক তরুণকে অনলাইন জুয়ার সাথে জড়িত থাকার অভিযোগে আটক করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ২ টায় পর্যন্ত জেলা শহরের রওশনাবাগ এলাকায় সেনাবাহিনী অভিযান পরিচালনা করে।

    এসময় তার বাড়িতে অনলাইন জুয়ায় ব্যবহৃত ১৪ টি মোবাইল ১ টি ল্যাপটপ জব্দ করা হয়। তার বিভিন্ন আইডিতে ১২ লাখ টাকা খুঁজে পায় সেনাবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের আরডিসি মিজানুর রহমান।  আবু সাত্তার পঞ্চগড় সদর উপজেলার শিংরোড ভুজারিপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে। 

    সেনাবাহিনী সূত্রে জানা যায়, তিনি স্ত্রী সন্তান ও শ্যালক নিয়ে জেলা শহরের রওশনাবাগ এলাকার একটি ফ্ল্যাট বাড়িতে ভাড়ায় থাকতেন। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতো না সাত্তারের পরিবারের কেউ। গত পাঁচ বছর ধরে এই অনলাইন জুয়ার সাথে জড়িত বলে জানায় তারা। এমনকি প্রতি মাসে আয় হতো ১ লাখ টাকা।  

    ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের আরডিসি মিজানুর রহমান বলেন, প্রকাশ্য জুয়া আইন ১৯৭৪ এর চার ধারায় আবু সাত্তার নামে এই ব্যক্তিকে বিনা শ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

    পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জেলা শহরের রওশনাবাগ এলাকায় একটি বাড়িতে অনলাইন জুয়ার আসর বসে। আমরা অভিযান চালিয়ে একজনকে হাতেনাতে আটক করেছি। পরে ভ্রাম্যমান আদালতে তার সাজা হয়েছে। 
     


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন