রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • জেলা বিএনপি'র সভাপতি কুট্টি সম্পাদক টোটন

    জেলা বিএনপি'র সভাপতি কুট্টি সম্পাদক টোটন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ প্রায় দুই যুগ পর পটুয়াখালী জেলা বিএনপি'র সম্মেলনে গোপন ব্যালটে কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন স্নেহাংশু সরকার কুট্টি। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ্যাড. মজিবর রহমান টোটন। সভাপতি পদে স্নেহাংশু সরকার কুট্টি পেয়েছেন ৭৫৮ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়া পেয়েছেন ৪০২ ভোট।

    অপরদিকে বিএনপির খুবই জনপ্রিয় নেতা বিশিষ্ট আইনজীবি এ্যাড. মজিবর রহমান টোটন ৪৭৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বসির আহমেদ মৃধা পেয়েছেন ৪২০ ভোট।

    সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থীর অন্যান্য প্রার্থীদের মধ্যে মনিরুল ইসলাম লিটন পেয়েছেন ১৬২ ভোট, এ্যাড. তৌফিক আলী খান কবির পেয়েছে ৮৪ ভোট, দেলোয়ার হোসেন খান নান্নু পেয়েছেন ১৩ ভোট এবং সাইদুর রহমান তালুকদার (সাঈদ তালুকদার) পেয়েছেন ৪ ভোট।

    নির্বাচনে ১৫১৪ কাউন্সিলর ডেলিগেটদের মধ্যে ১১৭২ জন ভোটর তাদের ভোটাধিকার প্রদান করেন। সুষ্ঠ, সুন্দর, নিরপেক্ষ এই নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন বিশিষ্ট আইনজীবী এ্যাড. আব্দুল হক ফরাজী।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন