রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • প্রথম চেষ্টাতেই প্রশাসন ক্যাডারে কুড়িগ্রামের সাজিদুল

    প্রথম চেষ্টাতেই প্রশাসন ক্যাডারে কুড়িগ্রামের সাজিদুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামের সীমান্তঘেঁষা রাজিবপুর উপজেলার ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন মো. সাজিদুল ইসলাম দুলু। ৪৪তম বিসিএসে এ অনন্য সাফল্য অর্জন করে তিনি উপজেলার মানুষের মুখ উজ্জ্বল করেছেন।

    মো. সাজিদুল ইসলাম দুলু রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের চর সাজাই (ফয়জাল মেম্বার পাড়া) গ্রামের সন্তান। স্থানীয় পর্যায়ে তিনি যাদুরচর মডেল ডিগ্রি কলেজ থেকে শিক্ষাজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি রাজশাহী মেডিকেল কলেজে উচ্চশিক্ষা গ্রহণ করেন। দীর্ঘদিনের অধ্যবসায়, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমই তার এই সাফল্যের মূল ভিত্তি।

    তার এই অর্জন শুধুমাত্র তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং গোটা রাজিবপুরের শিক্ষিত তরুণ সমাজের জন্য এক অনন্য অনুপ্রেরণার উৎস। স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা দুলুর এই অর্জনে আনন্দিত ও গর্বিত। অনেকে বলছেন, তার এই কৃতিত্ব রাজিবপুরে প্রশাসনিক কাঠামোর প্রতি আগ্রহী শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।

    এ বিষয়ে মো. সাজিদুল ইসলাম দুলু সাংবাদিকদের  বলেন, “আমি কৃতজ্ঞ আমার পরিবার, শিক্ষাগুরু এবং যাদের সহযোগিতায় আজকের এই অবস্থানে আসতে পেরেছি। আমি চাই, আমার সাফল্য যেন ভবিষ্যৎ প্রজন্মকে স্বপ্ন দেখতে ও তা পূরণে সাহসী হতে সাহায্য করে।”

    রাজিবপুরের মতো প্রত্যন্ত এলাকায় থেকেও যে কঠোর পরিশ্রম ও নিয়মানুবর্তিতার মাধ্যমে দেশের সর্বোচ্চ সেবাক্ষেত্রে স্থান পাওয়া সম্ভব—দুলুর সাফল্য সেই বার্তাই বহন করে।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন