রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • বেরোবির হলের ডাইনিংয়ের খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষোভ

    বেরোবির হলের ডাইনিংয়ের খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষোভ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের ডাইনিংয়ের খাবারে পোকা পাওয়া গেছে। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন হলের আবাসিক শিক্ষার্থীরা।

    মঙ্গলবার (১ জুলাই) দুপুরে হলে খাবার খেতে গেলে ভাতের মধ্যে পোকা দেখতে পান হলের এক শিক্ষার্থী। পরে খাবার নিয়ে দেখানো হলে তাকে নতুন করে খাবার দেওয়া হয়। তবে ডাইনিং পরিচালনায় থাকা শিক্ষার্থীরা বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি।

    ভাতে পোকা পাওয়া একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শাওন বলেন, খাবারে পোকা পাওয়ার পর খাবারের রুচিই চলে গেছে। আমি আর জোড়াজুড়ি করিনি। আমাকে পরে নতুন প্লেট দিছে। কোনো রকম খেলাম। এইসব দেখে আর খাওয়ার রুচি থাকে?

    এদিকে হলের আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, ডাইনিংয়ের খাবারে প্রায়ই পোকামাকড় পাওয়া যায়। অনেকবার জানালেও দায়িত্বরত ব্যক্তিরা গুরুত্ব দেন না। এ ছাড়া নিম্নমানের চাল দিয়ে ভাত রান্নাসহ বাসি ভাত পরিবেশনের অভিযোগও করেছেন তারা।

    আবাসিক শিক্ষার্থী নূর ইসলাম নাইম বলেন, খাবার নিয়ে তো অভিযোগ আছেই। মাংসের পিচ ছোট। মাঝে মধ্যে বললে সেটা বড় করে। আবার ছোট বড় মিক্সড করে দেয়। এছাড়া প্রতিদিনই থাকে তেহারি যেটা বাহিরেও একই দাম। তাহলে আমরা কেনো এখানে খাব। আবার তেহারিতে মাংসই পাওয়া যায় না।

    একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, বেরোবি'র শহীদ মুখতার ইলাহী হলের ডাইনিং পরিচালনায় অদক্ষতায়, দেখা যায় যে সময় মতো  খাবার পাওয়া যায় না। রান্নার স্বাদ ঠিক মতো হয় না। আমিষ পর্যাপ্ত পরিমাণ দেয় না। প্রভোস্ট বডির তেমন তৎপরতাও দেখা যায় না সব মিলিয়ে হযবরল অবস্থা।

    এদিকে খাবারে পোকা পাওয়ার ছবি নিয়ে তানভির হাসান দিপু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন, মুখতার ইলাহী হলের বিশেষ রেসিপি
    ভাতে-পোকা রেসিপি নাম দেয়া যায়। জানা যায়, আমিষের চাহিদা পূরণের জন্যই এ কাজ অপরিকল্পিতভাবে করা হয়েছে।  আর এমন না হবে না আশাকরি।

    এই বিষয়ে ডাইনিং পরিচালনায় থাকায় কাউসার আহমেদ বলেন, দুপুরে খাবারে পোকা পাওয়া গেছে এমন কোনো অভিযোগ আমি পাইনি।

    এই ব্যাপারে শহীদ মুখতার হলের প্রভোস্ট ড. মো. কামরুজ্জামান বলেন, আমি এমন কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নিব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন