বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • রাণীশংকৈলে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার এক বছর পূর্তি উদযাপন

    রাণীশংকৈলে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার এক বছর পূর্তি উদযাপন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আনন্দঘন পরিবেশে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার এক বছর পূর্তি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে কেক কেটে এ বর্ষপূর্তি উৎসবের উদ্বোধন করেন কালের কণ্ঠের রাণীশংকৈল প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী।

    অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) এর নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

    আলোচনা পর্বে বক্তারা সম্প্রতি জনবহুল  কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার ১ বছরের সফল যাত্রার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, “বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা, সত্য অনুসন্ধান এবং সমাজ বদলের অঙ্গীকারে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার অবদান অনস্বীকার্য।” বক্তারা আরও বলেন, “এই এক বছর কেবল সময়ের হিসাব নয়, বরং তা গুণগত মান, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত কালের কন্ঠ মাল্টিমিডিয়া।”

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীশংকৈল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, কবি ও গীতিকার অধ্যাপক আনোয়ারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আরশেদুল হক।

    অন্যদের মধ্যে বক্তব্য দেন—উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রজব আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও সংগঠক তাজুল ইসলাম, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মনি, সহকারী অধ্যাপক ও সাংস্কৃতিক সংগঠক প্রশান্ত বসাক, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ, সাবেক ছাত্রনেতা সাব্বির হোসেন, সাংবাদিক রফিকুল ইসলাম সুজন, সোহরাব আলী, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাফর আলী প্রমুখ।

    অনুষ্ঠানে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ৪ জন প্রতিবন্ধীকে সম্মাননা ক্রেস্ট ও বই উপহার প্রদান করা হয়। তাদের মধ্যে সফল একজন ব্যবসায়ী , একজন আদর্শ ও সফল পিতা যার ৩ সন্তান কোরআনে হাফেজ এবং সফল দু'জন শিক্ষার্থীকে সম্মাননা করা হয়।

    কালের কন্ঠ মাল্টিমিডিয়ার আগামী দিনে আরো সফলতা দেখতে মোনাজাতের ব্যবস্থা করা হয়।  শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেঅনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।অনুষ্ঠান টিসঞ্চালনা করেন রাণীশংকৈল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন