রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • পঞ্চগড়ে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

    পঞ্চগড়ে  ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং হয়রানি মুক্ত তাৎক্ষণিক ভূমি সেবা প্রদানে, পঞ্চগড় জেলার বোদা উপজেলায় দুইটি ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে বোদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়া নজির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন ।

    এ সময় সহকারী কমিশনার ( ভূমি) এস এম ফুয়াদ,ইউনিয়ন ভূমি উন্নয়ন কর্মকর্তা ও ভূমি মালিকগণ উপস্থিত ছিলেন।  বোদা উপজেলা সদরে একটি এবং উপজেলার পাঁচপীর  ইউনিয়নের পাঁচপীর বাজারে এই দুইটি ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়। 

    জানা গেছে, এই ভূমি সেবা সহায়তা কেন্দ্র থেকে ভূমি মালিকরা, সরকার নির্ধারিত ফি প্রদান করে , বাড়ির পাশে হয়রানি মুক্ত ভূমি সেবা গ্রহণ করবেন। ভূমির মালিকদের হয়রানি ও দুর্ভোগ কমাতে বাড়ির পাশেই এই ভূমি সেবা সহায়তা কেন্দ্র সরকারি উদ্যোগে স্থাপন করা হয়েছে বলে বোদা উপজেলা নির্বাহী অফিসার মো, শাহরিয়ার নজির জানান। 

    এই সেবা কেন্দ্র চালু হওয়ার ফলে ভূমির মালিকরা উপজেলা সদরের ভূমি অফিসে না এসেই,নিজ ইউনিয়নে অতি সহজে এই সেবা গ্রহণ করতে পারবেন।এতে তাদের অর্থ ও সময় দুটোই বাঁচবে। এই ভূমি সেবা সহায়তা কেন্দ্র থেকে ভূমি মালিকরা সরকার নির্ধারিত ফি প্রদান করে ভূমি উন্নয়ন কর, ভূমি সেবা গ্রহণের জন্য নিবন্ধন প্রক্রিয়া, ভূমি উন্নয়ন কর জমা, আপত্তি দায়ের, দাখিলাতের প্রিন্ট কপি গ্রহণ, নামজারীর আবেদন, নামজারির ফি জমা, অনলাইন নামজারির খতিয়ানের প্রিন্ট কপি গ্রহণ, নামজারির খতিয়ান,রেকর্ডীয় খতিয়ান, পর্চা প্রাপ্তির অনলাইন আবেদন,খাস জমির অবস্থান জানা  ও বন্দোবস্ত প্রাপ্তির আবেদন দাখিল, কবুলিয়ত ফরম পূরণ, অর্পিত সম্পত্তির লিজ ও নবায়নের আবেদন, পরিত্যক্ত সম্পত্তির  লিজ ও ভাড়া প্রদানের আবেদন, সায়রাতমহল নিজের আবেদন ও অর্থ জমা দান, মৌজা ম্যাপের জন্য আবেদন ও গ্রহণ এবং মিস কেসের আবেদন করা এ সকল সেবা গ্রহণ করতে পারবেন। 


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ