রবিবার, ২৬ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • পটুয়াখালী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

    পটুয়াখালী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বর্নাঢ্য আয়োজনে পটুয়াখালীতে অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। শুক্রবার সকালে বৈদিক যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির (ইসকন)-এ ৯ দিন ব্যাপী এ উৎসবের সুচনা হয়।

    এ সময় হাজারো ভক্ত সমাগমে মন্দির চত্ত্বর পরিপুর্ন হয়ে ওঠে। যজ্ঞের আগুনে বিভিন্ন দ্রব্য আহুতি এবং বৈদিক মন্ত্রচ্চারনের মাধ্যমে পুরোহিতরা দেশ ও জাতির শান্তি ও কল্যান কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। বিকেলে মন্দিরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি থাকবেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ। পরে মন্দির প্রাঙ্গন থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথটি যাত্রা শুরু করে শহর প্রদক্ষিন করবে। উৎসব উপলক্ষে বৈদিক অগ্নিহোত্র যজ্ঞ গীতা পাঠ, হরিনাম সংকৃর্ত্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগীতার আয়োজন করেছে ইসকন কর্তৃপক্ষ।

    এদিকে শহরের পুরান বাজার শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়া বাড়ি থেকে বিকেলে জগন্নাথ দেবকে নিয়ে আরো একটি রথ বের হয়ে শহর প্রদক্ষিন করবে। এছাড়া বিভিন্ন উপজেলাতেও রথযাত্রা উৎসব উপলক্ষে রয়েছে নানা আয়োজন।

    শাস্ত্রমতে ভক্তদের দর্শন দানের উদ্দেশ্যে শ্রী শ্রী জগন্নাথ দেব প্রতি বছর এই তিথিতে আপন আলয় থেকে রথে চড়ে নগর পরিভ্রমন করে মাসির বাড়ি বেড়াতে যান।   বিশ্ব শান্তির উদ্দেশ্যে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী এ উৎসবটি পালন করেন। আগামী ৫ জুলাই উল্টোরথ অনুষ্ঠানের মাধ্যমে জগন্নাথদেব ফিরবেন আপন আলয়ে শেষ হবে এই উৎসব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন