রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • বরিশালে ধর্ষণ মামলার সাক্ষীর উপর হামলার।

    বরিশালে ধর্ষণ মামলার সাক্ষীর উপর হামলার।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন দক্ষিণ লামচরী গ্রামে ধর্ষণ মামলার প্রধান সাক্ষীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টায় কাউনিয়া থানাধীন আমানগঞ্জ মোফাজ্জল হোসেন স্কুল সংলগ্ন এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার মাসুদ মাতুব্বর (২৬) দক্ষিণ লামচরী গ্রামের মুশফিকুর রহমান মাতুব্বরের ছেলে। 

    অভিযোগ সূত্রে জানা যায়, এলাকার চিহ্নিত সন্ত্রাসী শামীম আলী মাতুব্বর একটি শিশু ধর্ষণ মামলায় দীর্ঘদিন কারাভোগ করেন। সেই মামলার প্রধান সাক্ষী মাসুদ মাতুব্বর। শামীম আলী মাতুব্বর জামিনে মুক্তি পাওয়ার পর তার ছেলে নিলয় হোসেন শাওন, সজীব হোসেন, সহযোগী মনির মাতুব্বর ও কবির হোসেন মাতুব্বরসহ অজ্ঞাতনামা ৭/৮ জন মিলে মাসুদের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের -ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগী মাসুদ বরিশাল কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে পরিবার জানান। 

    স্থানীয় সূত্রে জানা যায়, শামীম আলী মাতুব্বরের বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক গুরুতর অপরাধে মামলা থাকলেও তিনি প্রভাবশালী হওয়ায় প্রতিবারই আইনের ফাঁকফোকর দিয়ে জামিনে মুক্তি পেয়ে এলাকাবাসীকে বিভিন্ন ভাবে হয়রানি করে যাচ্ছে। ফলে এলাকার সাধারণ মানুষ তার বিরুদ্ধে মুখ খুলতে ভয় পান। তবে সর্বশেষ শিশু ধর্ষণের ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়ার ফলে তিনি গ্রেপ্তার হন এবং কারাবরণ করেন। কিন্তু জামিনে মুক্তি পাওয়ার পরপরই তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া ব্যক্তিদের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে শামীম। 

    এ বিষয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করবার চেষ্টা করা হলেও তিনি মুঠোফোন রিসিভ করেন নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন