রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • পঞ্চগড়ের বোদায় ছাত্রদলের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

    পঞ্চগড়ের বোদায় ছাত্রদলের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের বোদা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বোদা উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন হয়েছে।  সকালে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের মাঠে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

    বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বোদা উপজেলা শাখার সভাপতি রায়হানুল হক রিয়েল প্রধানের সভাপতিত্বে বিএনপির বোদা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আবদুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাবেক ছাত্র নেতা মো. সাজ্জাদার রহমান জুয়েল, কৃষকদলের পঞ্চগড় জেলা শাখার সদস্য সচিব শাজাহান সিরাজ, বিএনপি, যুবদল, উপজেলা ছাত্রদল ও বোদা উপজেলার ১০টি ইউনিয়নের ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন। 

    এসময় প্রধান অতিথি বোদা উপজেলার ১০টি ইউনিয়নের ছাত্রদলের নেতা কর্মীদের হাতে ১০ হাজার গাছের চারা তুলে দেন। 


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ