রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • "অর্থনৈতিক অগ্রগতির জন্য ভুটান জোন দ্রুত বাস্তবায়ন জরুরি"—আতিক মুজাহিদ

    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামে ভুটান অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ। সম্প্রতি বেজার (বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ) মহাপরিচালকের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাক্ষাতে এ দাবি তুলে ধরেন তিনি।

    আতিক মুজাহিদ বলেন, “ভুটান অর্থনৈতিক অঞ্চল শুধু কুড়িগ্রামের নয়, গোটা উত্তরাঞ্চলের সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এখন দেখার বিষয়, সরকার এ ব্যাপারে কী ধরনের বাস্তব পদক্ষেপ নেয়। ইন শা আল্লাহ, আমরা স্বপ্ন দেখি—একদিন কুড়িগ্রাম হয়ে উঠবে একটি সুন্দর, উন্নত এবং আত্মনির্ভরশীল জেলা।” 

    তিনি আরও বলেন, “আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে সেই স্বপ্নপূরণের পথে নিজেকে নিবেদিত রাখতে চাই। দল-মতের ঊর্ধ্বে উঠে আমাদের সবার অঙ্গীকার হোক—সবার আগে কুড়িগ্রাম।” আতিক মুজাহিদের এই বক্তব্য কুড়িগ্রামের উন্নয়ন ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। 
    দীর্ঘদিন ধরেই ভুটান অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ থাকলেও বাস্তবায়ন কার্যক্রম ধীরগতির কারণে স্থানীয় পর্যায়ে উদ্বেগ বিরাজ করছে।

    উল্লেখ্য, ভুটান সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি সমঝোতা অনুযায়ী কুড়িগ্রামের ধরলা ব্রীজ সংলগ্ন এলাকায় ভুটান অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পরিকল্পনা রয়েছে, যা পূর্ণ বাস্তবায়ন হলে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ