রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • বরিশালে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

    বরিশালে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্লাস্টিক দূষণ আর নয়-বন্ধ করার এখনি সময় এই প্রতিপাদ্য স্লোগান বিষয় নিয়ে আজ ২৫ জুন বুধবার সকাল সাড়ে ৯ টায় বিভাগীয় ও জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর বরিশাল এর আয়োজনে নগরীর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ রায়হান কাওছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পরিচালক পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগ মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ শরফুদীন, সহযোগিতা অধ্যাপক মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বরিশাল বিশ্ববিদ্যালয় ড. ফেরদৌসী জামান তনুসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন।

    শুরুতে নগরীর লেডিস্ ক্লাব বরিশাল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে শেষ হয়। শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। 

    পরিশেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন