রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • বরিশালে পার্টনার প্রজেক্টের কংগ্রেস ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

    বরিশালে পার্টনার প্রজেক্টের কংগ্রেস ও প্রশিক্ষণ অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আজ ২৪ জুন মঙ্গলবার সকাল ১১টায় বরিশাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, বরিশাল সদর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

    বিশেষ অতিথি ছিলেন বরিশালের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা উত্তম ভৌমিকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও কৃষি উদ্যোক্তারা।

    প্রারম্ভে অতিথিবৃন্দ কৃষি প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন। পরে এক সংক্ষিপ্ত আলোচনায় তাঁরা ২০২৪-২৫ অর্থবছরে পার্টনার প্রোজেক্টের লক্ষ্য, উদ্দেশ্য, এবং বাস্তবায়ন কৌশল তুলে ধরেন। আলোচনায় কৃষি উদ্যোক্তা তৈরির গুরুত্ব, পুষ্টি সচেতনতা ও টেকসই কৃষি ব্যবস্থার দিকগুলো বিশেষভাবে গুরুত্ব পায়।

    দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা পার্টনার প্রোজেক্টের আওতায় বিভিন্ন কার্যক্রম, সক্ষমতা বৃদ্ধি, উদ্যোক্তা উন্নয়ন, এবং জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন