রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • নীলফামারী পলাশবাড়ীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

    নীলফামারী পলাশবাড়ীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার(২৫ জুন) সকাল ৬:৩০ নীলফামারী রেলস্টেশনের অদুরে পলাশবাড়ি তেঁতুলতলা এলাকায় জ্ঞানদাস কানাইকাটা লেভেল ক্রসিং পারাপারের সময় মটরসাইকেল দুর্ঘটনায় এ প্রাণহানি ঘটে। নিহত দুইজন পেশায় রাজমিস্ত্রী। 

    তারা নীলফামারী জেলা সদরের ১নং চওড়াবড়গাছা ইউনিয়নের (১নং ওয়ার্ড) আরাজি দলুয়া গ্রামের পলী পাড়ার শ্রী সেল্টু বর্মন রায় এর ছেলে শ্রী ভবেশ চন্দ্র রায় (২৭) ও শ্রী কাল্ঠু বর্মন রায় এর ছেলে শ্রী সন্তোষ চন্দ্র রায় (৩৯)।

    নীলফামারী রেলওয়ে ষ্টেশন সূত্রে জানা যায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেসটি নীলফামারী রেলস্টেশনের প্রবেশের পূর্বে সকাল ৬টা ৩০ মিনিটে উক্ত দুই মোটরসাইকেল আরোহী লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়।

    স্থানীয় সূত্র জানায় ওরা দুইজন পেশায় রাজমিস্ত্রী হলেও কাজ সংকটে তারা আমন ধানের চারা রোপনের জন্য তাদের একই এলাকার দুলাল চন্দ্রের শশুরবাড়ি পলাশবাড়ি ইউনিয়নে যাচ্ছিল।

    এ ব্যাপারে নীলফামারী রেলওয়ে স্টেশন মিঠুন রায় ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন সৈয়দপুর রেলওয়ে পুলিশকে (জিআরপি) বিষয়টি অবগত করা হয়েছে। তিনি বলেন দূঘটনায় মোটরসাইকেলটি ট্রেনের ইঞ্জিনে আটকা পড়েছিল। পরে সেটি অপসারন করে ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকার পথে চলে যায়।

    স্থানীয়১নং চওড়াবড়গাছা ইউনিয়নের (১নং ওয়ার্ড) ইউপি সদস্য গোপাল রায় বলেন, এই অরক্ষিত রেলক্রসিংয়ে প্রায় সময় দুর্ঘটনা ঘটে। গেট বা গেটম্যান না থাকায় এমন মর্মান্তিক দুর্ঘটনা প্রায় ঘটে।

    সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মাহমুদুন্নবী জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ