রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল

    এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর ককটেল হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

    কুড়িগ্রাম শহরের কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে দোয়েল চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।সমাবেশে  সভাপতিত্ব করেন এনসিপির কুড়িগ্রাম জেলা প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া এবং সঞ্চালনা করেন যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদ।

    বক্তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলা র তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শা স্তির দাবি জানান। মুকুল মিয়া তার বক্তব্যে বলেন, “জুলাই অভ্যুত্থানের শক্তিকে দমন করার ষড়যন্ত্র চলছে। তবে কোনো স ন্ত্রা সী হা ম লা দিয়ে আমাদের আন্দোলনের ধারা থামানো যাবে না।”সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা যুগ্ম সমন্বয়কারী মাহামুদুল হাসান জুয়েল, মোজাম্মেল হক বাবু, মাসুম মিয়া এবং যুবশক্তির সংগঠক তারিকুজ্জামান তমাল।

    এছাড়াও উপস্থিত ছিলেন দিনার মিনহাজ, আসাদুজ্জামান, লিটু সরকার, তাজুল ইসলাম, শামীম রানা, শ্রমিক উইংয়ের মমিনুল ইসলাম ও নুরুজ্জামান প্রমুখ। বক্তারা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে এনসিপি’র অবস্থান ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ