রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

    বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিক তারেক মৃধা (২৫) নামের এক যুবকের বাড়িতে অবস্থান নিয়েছে কলেজ পড়ুয়া এক  তরুনী। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের ওই যু্বকের বাড়িতে ওই  তরুনী অবস্থান নেয়।

    এসময় ওই যুবকের মা ওই তরুনীকে টেনে হিচড়ে বাড়ি থেকে বের করে দিয়ে ঘর তালাবদ্ধ করে অন্যত্র চলে যায় বলে ওই তরুনীর অভিযোগ। পরে ওই তরুনী ফের ওই যুবকের বাড়িতে অবস্থান নেয়। ওই তরুনী ইসমাইল তালুকদার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সদ্য এইচএসি পাশ করেছেন।

    মোসা. জান্নাতি (সারা মনি) ২০ নামের তরুনী জানায়, প্রায় দেড় বছর আগে কলাপাড়া পৌর শহরের চিংগড়িয়া এলাকার ওই তরুনীর সঙ্গে বৈশাখী মেলায় বসে তারেকের পরিচয় হয়। পরে তাদের মধ্যে মুডোফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুনীকে নিয়ে তারেক কুয়াকাটা সহ বিভিন্ন এলাকায় ঘুরতে যায় এবং রাত্রিযাপন করেন। বিষয়টি জানাজানি হলে তারেক তাদের সম্পর্ক অস্বীকার করে এবং ওই তরুনীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে। 

    এ বিষয়ে তারেকের মুডোফোন বন্ধ পাওয়া গেলেও তার পিতা ফারুক মৃধা বলেন, তার ছেলের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা।

    কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খোজ খবর নিয়ে দেখা হচ্ছে


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন