রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • মারধরের অভিযোগ করায় পুকুরে বিষ দিয়ে ৮০ হাজার টাকার মাছ নিধন

    মারধরের অভিযোগ করায় পুকুরে বিষ দিয়ে  ৮০ হাজার টাকার মাছ নিধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মারধরের অভিযোগ করায় নীলফামারীর সৈয়দপুরে রাতের অন্ধকারে একটি পুকুরে বিষ ঢেলে আনুমানিক ৮০ হাজার  টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।  

    এ ঘটনায় গত সোমবার (২৩ জুন) দুপুরে পুকুরের মালিক মোছাঃ পপি (৩০) সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

    অভিযোগ সূত্রে জানা গেছে, নতুন বাবুপাড়া, পুরাতন পোস্ট অফিস ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকাল বাসিন্দা মোছাঃ পপি (৩০)  সাথে গত  (২২ জুন) একই এলাকার মোঃ জিতু (১৯)  মোঃ রবিউল ইসলাম (৫০), মোঃ সাইদুল ইসলাম (৫০) মোঃ রাহাত (১৯), মোঃ মোক্তার (৪৫) ,মোঃ বাপ্পী (২০), সাথে ঝগড়া বিবাদ হলে ভুক্তভোগীর পরিবারের সদস্যদেরকে মারপিট করে জখম করলে  হাসপাতালে চিকিৎসা গ্রহন করে উক্ত বিষয়ে সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ করে ঐ ভুক্তভোগী পরিবার ।

    ওই ভুক্তভোগী পরিবার জানান, (২২ জুন) তারিখ রাতে  সৈয়দপুর পোস্ট অফিস রোডে অভিযুক্ত ব্যক্তিরা দেখা পেয়ে ভুক্তভোগী মোছাঃ পপি কে বলেন , তোমরা থানায় অভিযোগ করিয়াছো। অভিযোগ করিয়া তাহাদের কিছু করিতে পারিব না। বরং অভিযোগ দ্রুত প্রত্যাহার না করিলে অভিযুক্তরা আমাদেরকে শান্তিমত বসবাস করিতে দিবে না, আমাদের পুকুরের মাছ খাইতে দিবে না ও আঁখ ক্ষেত হইতে আঁখ খাইতে দিবে না, সবকিছু ধংস করে দিবে । 

    এমতাবস্থায় এমন অবস্থায়  ২৩ জুন সকালে ভুক্তভোগী আখ ক্ষেত দেখা-শুনা করার জন্য গেলে আঁখ ক্ষেতের আনুমানিক ৬০/৭০ টি গাছ ভাঙ্গা দেয় এবং আখ ক্ষেত হইতে পুকুরে খাদ্য দিতে গিয়ে দেখতে পায় , পুকুরের মাছ মরিয়া ভাসিতেছে। আনুমানিক ৭/৮ মন মাছ মরে  গিয়া আনুমানিক ৮০,০০০/- (আশি হাজার) টাকার ক্ষতি হয়। 

    অভিযোগ সূত্রে আরো জানা যায়, ভুক্তভোগী মোছাঃ পপি আখ খেত ও পুকুর দেখে বাড়িতে আসার সময় অভিযুক্ত মুক্তার  দেখে  বলে যে, এখন কেমন লাগতিছে, দ্রুত মামলা প্রত্যাহার না করিলে বা এই বিষয়ে বাড়াবাড়ি করিলে তোমাদের আরও ক্ষতি হইবে, অর্থাৎ আখ ক্ষেত সম্পূর্নরুপে নষ্ট করা সহ আমাদেরকেও দেখিয়া নিবে মর্মে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও প্রাণ নাশের হুমকী প্রদর্শন করে।  

    ভুক্তভোগী মোছাঃ পপি জানান ,পূর্ব আক্রোশের জেরে পরিকল্পিত ভাবে রাতের অন্ধকারে আমাদের পুকুরে বিষ প্রয়োগ করে ও আঁখ ক্ষেতের আঁখ গাছ নষ্ট করে তারা সর্ব মোট ৮৩,০০০ টাকার ক্ষতি ক্ষতি করেছে ।আমি এর সঠিক বিচার চাই।

    এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ফইম উদ্দিন জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ